সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ভিজিএফ’র চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২৬ ইং
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ভিজিএফ’র চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।  এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৭৫৬ জন কার্ডধারীর মাঝে এই চাল বিতরণ করা হয়েছে। কার্ড প্রতি  ১০ কেজি করে এই চাল দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উজ্জামান, ট্যাগ অফিসার কামরুজ্জামান, হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ এসআই মিজানুর রহমান, এএসআই সোহেল রানাসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সুশৃঙ্খলভাবে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী