সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মোহনা সমিতির ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২৬ ইং
আলমডাঙ্গায় মোহনা সমিতির ইফতার মাহফিল

আলমডাঙ্গায় মোহনা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গার সেভ অ্যান্ড সুপার ফুডে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোহনা সমিতির সভাপতি সাজেদুল হক মনির সভাপতিত্বে এবং সেক্রেটারি শামসুজ্জোহা সাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজার তোকিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ, সেক্রেটারি খাইরুল ইসলাম, শিক্ষা সম্পাদক আহসান কবির বকুল ও অর্থ সম্পাদক সাইদুল ইসলাম।


সভাপতির বক্তব্যে সাজেদুল হক মনি বলেন, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মোহনা সমিতি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আনসার আলী, রাজাবুল হক, ডা. আব্দুল কুদ্দুস, খন্দকার মুকিত, শিক্ষক মকলেসুর রহমান, শিক্ষক বদরুজ্জামান, শিক্ষক রেজাউল হক, এম এস জোহা কলেজের সহকারী অধ্যাপক ইদ্রীস আলী, সহকারী অধ্যাপক আশরাফুল হক, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রাক্তণ কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, অ্যাডভোকেট ইউনুচ আলী, অগ্রণী ব্যাংকের প্রাক্তন ম্যানেজার সরোয়ার ইসলাম, প্রাক্তন পুলিশ সদস্য মোশাররফ হোসেন, আব্দুল খালেক, মীর হাসান পল্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী