আলমডাঙ্গা কৃষি সম্প্রসারন অফিসের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা কৃষি অফিসে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে নিরাপদ উচ্চমূল্যের মসলার প্রদর্শনীতে বীজ বিতরণ করা হয়। এই প্রদর্শনীতে আলমডাঙ্গা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ কৃষ্ণ রায়।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. আব্দুস সামাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. আশরাফুল আলম। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে কৃষকদের মাঝে মোট ১৩৫ জনকে উচ্চমূল্যের বীজ বিতরণ করা হয়।
কৃষকদের মাঝে দেওয়া হয় কাকরোল, করলা, চিচিঙ্গা, লতিকচু, মুখিকচু, গ্রীঃ টমেটো,আদা, হলুদ, মরিচ, মাশরুম, গ্রীঃ তরমুজ, লিচু, আম, কলা, পেপে, কুল, ড্রাগন, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষিপণ্যের ওপর বিশেষ নজর দিয়েছে। সকল প্রকার কৃষি ফসলের সাথে উচ্চমূল্যের মসলা, ফল, মাশরুম প্রভৃতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। কৃষকদের উৎসাহিত করতে এই সকল প্রদর্শনীর মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আত্মনির্ভরশীল কৃষক পরিবার উন্নয়নশীল দেশ গড়তে সর্বোচ্চ ভূমিকা রাখবে।
আলমডাঙ্গা অফিস