সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২৬ ইং
আলমডাঙ্গায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আলমডাঙ্গায় ‘মানবতার সেবায় আমরা ক’জন বন্ধুর’ উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানবতার সেবায় মানব সেবা করাই আমাদের মূল লক্ষ্য। ঈদ মানেই আনন্দ, কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে, যারা এই ঈদে আনন্দ করতে পারে না, তাদেরকে একটু আনন্দ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা রাখি, ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।’


হারদী এম এস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মানবতার সেবায় আমরা ক’জন বন্ধু কমিটির সদস্য মো. সামসুল আলম, আব্দুর রাজ্জাক মণ্টু, এনামুল হক বাচ্চু, আনোয়ারুল ইসলাম, আব্দুল মালেক, এনামুল হক, মঞ্জুরুল ইসলাম  লিটু, মহসিন কামাল প্রমুখ।


দোয়া মাহফিল পরিচালনা করেন পরাগপুর মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাদের। আলোচনা সভা শেষে ৩০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী