সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে মাদকের কুফল নিয়ে সচেতনতামূলক সভা

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২৬ ইং
উথলীতে মাদকের কুফল নিয়ে সচেতনতামূলক সভা

জীবননগর উপজেলার উথলীতে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উথলী গ্রামের পশ্চিমপাড়ায় অবস্থিত বায়তুল মামুর জামে মসজিদে ইফতারির সময় এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক বিরোধী সচেতনতামূলক বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা বিভাগের পরিদর্শক মো. বদরুল হাসান। তিনি বলেন, ‘মাদক আমাদের সমাজ ও দেশের উন্নয়নের অন্যতম প্রধান বাধা। বিশেষ করে যুবসমাজ মাদকের কারণে ধ্বংসের পথে যাচ্ছে। তাই সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হতে হবে।’


তিনি আরও বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে মিশছে সে বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। এলাকার কেউ যদি অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। মাদক নির্মূলে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জজ কোর্টের অ্যাডভোকেট নাজমুল হুসাইন। এসময় উপস্থিত ছিলেন বায়তুল মা’মুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল হক পবন, সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন, অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদুর রহমান, মসজিদের খতিব আব্দুস সাত্তারসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী