মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা শহরে জেলা প্রশাসনের অভিযানে দুজনকে ৪ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গা শহরে জেলা প্রশাসনের অভিযানে দুজনকে ৪ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার ফার্মপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ও লাইসেন্স না থাকার অপরাধে দুজনকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার আবদুল্লাহ আল নোমান।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ফার্মপাড়া এলাকার বিসমিল্লাহ হোটেল-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পোড়া তেল ব্যবহারের দায়ে হোটেল মালিক জাহিদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোটরসাইকেল চালানোর সময় বৈধ লাইসেন্স ও হেলমেট না থাকায় সদর উপজেলার দশমীপাড়া এলাকার নুর ইসলামের ছেলে আব্দুল্লাহ আল সবুজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান বলেন,  জেলা প্রশাসন চুয়াডাঙ্গার নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে আমরা ফার্মপাড়ার এই এলাকায় আসি। এখানে একটি হোটেলে পোড়া তেল দিয়ে খাবার তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হচ্চিল। এছাড়া সেখানে কোনো মূল্য তালিকাও ছিল না। এসব অনিয়মের কারণে হোটের মালিককে সতর্কতামূলকভাবে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এ অভিযানের সময় একজন বাইকারকে পাওয়া যায়, যার কোনো হেলমেট বা ড্রাইভিং লাইসেন্স ছিল না। তাকেও সতর্কতামূলকভাবে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো