মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে ইট চুরির অভিযোগে তিনজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে ইট চুরির অভিযোগে তিনজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে ইট চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ইউনিভার্সিটি নিরাপত্তা প্রহরীরা। এ ঘটনায় ইউনিভার্সিটি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দার বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিভার্সিটির পূর্ব পাশে লাটা হাম্বার ভিড়িয়ে ওই চুরির ঘটনা ঘটায়।


গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে এনামুল হক (৩৭), নাসির উদ্দীনের ছেলে সুজন হোসেন (২৭), একই এলাকার বাদল শেখের ছেলে হাসান শেখ (২৭)।


ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দার বলেন, ইনিভার্সিটির নির্মাণ কাজের জন্যে ৩ লাখ ইট পূর্ব পাশে রাখা হয়। সোমবার সকালে ইসলাম পাড়ার টোকন মন্ডলের ছেলে আবদার মন্ডলের নেতৃত্বে আটক তিনজন লাটাহাম্বারে ১ হাজার ২০০ ইট লোড করে পালানোর চেষ্টা করেন। এসময় ইউনিভার্সিটির নিরাপত্তা প্রহরীরা তাদেরকে আটক করে আমাদের খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে চুয়াডাঙ্গা সদর থান পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেন।


চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ইট চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ওই ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বাদী হয়ে একটি লিখিত মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো