সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১শ’ গ্রাম গাঁজাসহ আলমডাঙ্গা বন্দরভিটার ইদ্রিস আটক

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০১৭ ইং
১শ’ গ্রাম গাঁজাসহ আলমডাঙ্গা বন্দরভিটার ইদ্রিস আটক
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার বন্দরভিটা গ্রামের ইদ্রিস আলীকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার সময় চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় সীমান্ত পেট্রোল পাম্পের পাশ থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত ইদ্রিস আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদরে ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতদিয়াড় সীমান্ত পেট্রোল পাম্পের পাশে অভিযান পারিচালনা করেন। অভিযানকালে আলমডাঙ্গা থানার বন্দরভিটা গ্রামের আতিয়ার হোসেনের ছেলে ইদ্রিস আলীকে (৩০) আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড