আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক প্রদীপ বিশ্বাস। এসময় বেলগাছি গ্রামের চাঁন আলীর ছেলে জুয়েল রানাকে (৩০) তার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আটক জুয়েল রানার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা অফিস