সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিনা ধান ও তিলের বীজ বিতরণ

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২৬ ইং
দর্শনায় বিনা ধান ও তিলের বীজ বিতরণ

দর্শনায় কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধান ও তিলের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে দর্শনা পরানপুর অলিফ ট্রেডার্সের সামনে প্রায় ৩০ জন কৃষকের মাঝে বিনা ধান-১৪ ও বিনা তিল-২ জাতের বীজ বিতরণ করা হয়। কৃষি গবেষণার সহায়তায় এসব বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে দেওয়া হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক উন্নয়ন সংগঠন দর্শনা শাখার সভাপতি আমির হোসেন। বীজ বিতরণ করেন বিনা বীজ গবেষণার কৃষক ও জীবননগর কৃষি সম্প্রসারণের একাধিক বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কৃষক রাজেদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আওয়াল হোসেন।


এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের দর্শনা শাখার সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, অর্থ সম্পাদক তোজাম মালিথা, সহসভাপতি আলাউদ্দিন, সহুসাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রানা, কৃষক প্রতিনিধি মহিদুল ইসলাম, প্রচার ও যোগাযোগ সম্পাদক ইন্তাজ আলী এবং দপ্তর সম্পাদক বখতিয়ার হোসেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী