সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র রমজান মাস উপলক্ষে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে পৃথকভাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আয়োজিত এসব কর্মসূচিতে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।


চুয়াডাঙ্গায় সামাজিক সংগঠন বন্ধু মহলের (৮৯/৯১ ব্যাচ) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এজাজ হোসেন।


অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধু মহলের সাধারণ সম্পাদক, নিগার সিদ্দিক কলেজের সহকারী অধ্যাপক আসাদুল হক, ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম লিটন, অ্যাডভোকেট মনিবুল হাসান পলাশ, বিপুল আশরাফ প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মিলন। এ সময় বন্ধু মহলের প্রয়াত সদস্য শফিকুল ও খন্দকার শামিমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।


ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম, বাদল হোসেন, হাবিবুর রহমান হাবিব, হালিম হোসেন, মোশারফ করিম, রফিক মল্লিক, লিটন, খোকন, হামিমুজ্জামান সুমন, মিজানসহ অন্যান্য সদস্যরা।
অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা চত্বরে সমিতির নিজ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন এটম। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুস সালেহীন, শাজাহান আলি, আশরাফুল আলম, খন্দকার রাকিবুল ইসলাম, হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক জামিরুল ইসলাম খান, আসলাম হোসেন, আব্দুল আলিম, তবিবুর রহমান, মকবুল হোসেন, কাজল, মশিউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ফিরোজ হোসেন প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত সদস্যদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী