আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ১৭০ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ।
গ্রেপ্তারকৃতরা
হলেন- আলমডাঙ্গা উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মৃত বদর উদ্দিন মন্ডলের ছেলে
মো. আব্দুল মজিদ (৫৮) এবং কুটিপাইকপাড়া গ্রামের মৃত ইয়াছ উদ্দিন মন্ডলের
ছেলে মো. ফেলু মন্ডল (৪০)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা
থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের
একটি দল বুধবার গভীর রাতে বেতবাড়ীয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে
বেতবাড়ীয়া বানকের মাঠে একটি পুকুরের পূর্ব পাড় থেকে সন্দেহভাজন হিসেবে ওই
দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে প্রতিটিতে ১০০
মিলিগ্রামের ১৭০ বোতল ‘হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহল’ উদ্ধার করা হয়।
গ্র্রেপ্তারকৃতদের
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাঈল। তিনি জানান,
আসামিদের বিরুদ্ধে ২০১৮
সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ ধারায় মামলা
(নং-০৯, তারিখ: ০৫/০৩/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। জেলা পুলিশের এই
মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
প্রতিবেদক, আলমডাঙ্গা