মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রান্তিক কৃষকদের ধান কাটার হ্যান্ড রিপার মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০২৬ ইং
প্রান্তিক কৃষকদের ধান কাটার হ্যান্ড রিপার মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

প্রান্তিক কৃষকদের ধান কাটায় সহায়তা এবং কৃষিতে যান্ত্রিকীকরণে উদ্বুদ্ধ করতে ধান কাটার হ্যান্ড রিপার মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রিসো বাস্তবায়িত ‘প্রান্তিক কৃষকদের ধান কাটার হ্যান্ড রিপার মেশিন বিতরণ’ কর্মসূচির আওতায় ১০ জন উপকারভোগী কৃষককে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।


গতকাল বৃহস্পতিবার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিসোর নির্বাহী পরিচালক মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, প্রান্তিক দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো ২০০৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ১০ জন কৃষককে বিনামূল্যে ৫ ধরনের ব্লেডসহ ১০টি ধান কাটার হ্যান্ড রিপার মেশিন প্রদান করা হবে।
তিনি আরও বলেন, “মেশিনগুলো সঠিকভাবে ব্যবহার করে নিজেদের কৃষিকাজের পাশাপাশি অন্যের জমিতে কাজ করে আয় করার সুযোগ সৃষ্টি হবে। সে লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করলে এসব মেশিন কৃষকদের ভাগ্যোন্নয়নে সহায়ক হবে।”


প্রশিক্ষণে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও রিসোর পরিচিতি, বাস্তবায়িত প্রকল্পসমূহ, প্রত্যাশিত ফলাফল, ধান কাটার হ্যান্ড রিপার মেশিনের সেটিং ও পরিচালনা পদ্ধতি তুলে ধরা হয়। এছাড়া কৃষকদের স্বাস্থ্যঝুঁকি, কীটনাশক ও রাসায়নিক ব্যবহারে সতর্কতা, নিরাপত্তা, পুষ্টি, পরিচ্ছন্নতা, মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে ধারণা প্রদান করা হয়।


সহায়ক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন মো. দারুল ইসলাম। ধান কাটার হ্যান্ড রিপার মেশিনের সেটিং, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন মেকানিক জাহাঙ্গীর আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন রিসোর মনিটরিং অফিসার মো. মামুনুর রশিদ।



কমেন্ট বক্স
notebook

চাচাতো ভাইয়ের দায়ের কো পে পা বিচ্ছিন্ন কৃষকের