সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার জেহালায় এতিম শিশুদের সাথে ইফতার

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২৬ ইং
আলমডাঙ্গার জেহালায় এতিম শিশুদের সাথে ইফতার

আলমডাঙ্গার জেহালা মুন্সিগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এতিম শিশুদের সাথে ইফতার করেছেন নাহিদা নারী উন্নয়ন সংস্থার কর্ণধার ও বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার অন্যতম কর্মী নাহিদা। গতকাল বুধবার পবিত্র মাহে রমজানের আনন্দ ভাগ করে নিতে এতিম শিশুদের মাঝে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


ইফতার অনুষ্ঠানে এতিম শিশুদের পাশে বসে তাদের সাথে ইফতার করেন এবং শিশুদের সার্বিক খোঁজখবর নেন নাহিদা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক ও নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের প্রভাষক খাইরুল ইসলাম এবং সংগঠনের কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম।


রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, জেহালা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রতন আলী এবং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সভাপতি শাহিন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারের আগ মুহূর্তে মুন্সিগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সকলের সুস্বাস্থ্য প্রত্যাশা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী