সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঈদ সামনে চুয়াডাঙ্গা নিউ মার্কেটে জেলা প্রশাসনের অভিযান

দুই দোকানে ১০ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২৬ ইং
ঈদ সামনে চুয়াডাঙ্গা নিউ মার্কেটে জেলা প্রশাসনের অভিযান

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পোশাক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ক্রয় ভাউচারে দামের অসঙ্গতির অভিযোগে চুয়াডাঙ্গা শহরের সমবায় নিউ মার্কেটের দুটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অনিয়ম প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট দোকানদারদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পোশাকের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছু ব্যবসায়ী ন্যায্যমূল্য উপেক্ষা করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন- এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক-উজ-জামান। অভিযানকালে নিউ মার্কেটের জাহিদ বস্ত্রালয় ও হৃদয় গার্মেন্টসের মূল্যতালিকা, ক্রয় ভাউচার ও বিক্রয় রশিদ পর্যালোচনা করে দামের গড়মিল পাওয়া গেলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ উক্ত দুটি দোকনে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।


অভিযানে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক সহিদুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জরুল আলম মালিক লার্জ, সদস্যসচিব সুমন পারভেজ এবং কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


অভিযান শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক-উজ-জামান বলেন, ‘আমরা আজকে নিউ মার্কেটের বিভিন্ন দোকান তদারকি করেছি। দোকানদাররা কী দামে পণ্য কিনছে এবং কী দামে বিক্রি করছে, সেই ভাউচারগুলো পর্যবেক্ষণ করেছি। এর ভেতরে দুটি প্রতিষ্ঠানে অনিয়ম পরিলক্ষিত হলে, আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।’


তিনি আরও বলেন, ‘এই মাহে রমজানে ও ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীদের একটি শ্রেণি উচ্চ মুনাফা লাভের আশায় ঝাঁপিয়ে পড়ে। এই অনিয়ম রোধে আমি জেলা প্রসাশনের পক্ষে মনিটরিং কমিটিসহ নিয়মিত বাজার তদারকি করছি এবং অনিয়ম পেলে প্রাথমিকভাবে জরিমানা এবং পরবর্তীতে আবার একই অনিয়ম হলে বড় ধরনের পেনাল্টির উদ্যোগ নেওয়া হবে। ভোক্তার স্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী