সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
খাড়াগোদায় নদীতে বাঁধ দিয়ে মাছ ধরা নিয়ে উত্তেজনা

বিষ প্রয়োগে হাঁস মারা যাওয়ার অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২৬ ইং
বিষ প্রয়োগে হাঁস মারা যাওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা এলাকায় চিত্রা নদীতে বাঁধ দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় গতকাল বুধবার দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আলম হোসেন। অভিযোগ সূত্রে জানা গেছে, খাড়াগোদা ব্রিজ সংলগ্ন এলাকায় গ্রামের কয়েকজন ব্যক্তি নদীর একপাশে বাঁধ দিয়ে মাছ ধরেন। পরে ব্রিজের অপর পাশে পুনরায় বাঁধ নির্মাণ করে মাছ ধরার উদ্যোগ নেন। ওই স্থানের পাশে খাড়াগোদা গ্রামের আব্দুল কাদেরের ছেলে আলম হোসেন নেটের মাধ্যমে তার খামারের হাঁস চরাতেন।


ভুক্তভোগীর দাবি, পরশু রাতে তিনি অপরপাশে বাঁধ না দেওয়ার অনুরোধ জানালেও সংশ্লিষ্টরা তা উপেক্ষা করেন এবং মারমুখী আচরণ করেন। গতকাল নদীতে ট্যাবলেট জাতীয় বিষ প্রয়োগ করা হলে তার প্রায় দুই শতাধিক হাঁসের মধ্যে অন্তত ১৫টি হাঁস মারা যায়। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।


আলম হোসেন বলেন, দপানি সংকটের কারণে নদীর একটি অংশে নেট দিয়ে হাঁস চরাই। কিন্তু কয়েকজন কথিত রাজনৈতিক নেতার পরোক্ষ মদদে কিছু লোক নদীতে বিষ ট্যাবলেট দেয়। বিষয়টি আমাকে জানানো হয়নি। আমার হাঁস মারা গেছে, বাকি হাঁসগুলোর অবস্থাও অনিশ্চিত। আমি এর সুষ্ঠু বিচার চাই।’


এ ঘটনায় স্থানীয় পুলিশ ক্যাম্পে জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরে বুধবার দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। স্থানীয় সচেতন মহলের মতে, উন্মুক্ত নদীতে বাঁধ দিয়ে মাছ ধরা এবং বিষ প্রয়োগ করা আইনবিরোধী কাজ। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী