সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মাদক ব্যবসায়ী আইজেলের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২৬ ইং
জীবননগরে মাদক ব্যবসায়ী আইজেলের জেল-জরিমানা

জীবননগরে আইজেল (৫০) নামের এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাকে আটক করা হয়। পরে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। 


জানা গেছে, বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জীবননগর হেলিপ্যাড সংলগ্ন নিজ বাড়িতে বসে থাকা অবস্থায় আইজেলের কোমরে বাঁধা চার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল ঘটনাস্থলে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১) (গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১) সারণির ১৬ ধারায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। 


আইজেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এর আগেও একাধিক মাদক মামলায় তাকে গ্রেপ্তার হয়ে কারাভোগ করতে হয়েছে। স্থানীয়দের দাবি, কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী