সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আলমডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দুই প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৬ ইং
দুই প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মুদিখানা প্রতিষ্ঠানে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে পৌর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পান্না আক্তার।


অভিযানে শিশুখাদ্যের মূল্যতালিকা না থাকা এবং নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ‘সুবল স্টোরকে’- ২ হাজার টাকা এবং বড় মসজিদের পাশে অবস্থিত ‘বাবুল স্টোর’-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।


অভিযানকালে উপস্থিত ছিলেন পৌরসভার ইন্সপেক্টর মো. মাহফুজুর রানা। প্রশাসনিক সহযোগিতায় ছিল আলমডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ টিম। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত বাজারের কাঁচাবাজার, ফলপট্টি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে বিশেষ মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। ব্যবসায়ীদের যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বাজার এলাকা ফুটপাতমুক্ত রাখার বিষয়েও সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী