বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের সীমান্ত ইউনিয়নে গণসংবর্ধনায় এমপি রুহুল আমিন

উন্নয়নের মূলভিত্তি সেবামূলক মনোভাব ও নৈতিকতা
  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৬ ইং
জীবননগরের সীমান্ত ইউনিয়নে গণসংবর্ধনায় এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টা থেকে গোয়ালপাড়া ২ নম্বর ওয়ার্ড, নতুনপাড়া ৩ নম্বর ওয়ার্ড ও বেনীপুর বাজার এলাকায় গণসংযোগ, পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নেন। এসময় এমপি রুহুল আমিন বলেন, সমাজ উন্নয়নের মূল ভিত্তি হলো সেবামূলক মনোভাব ও নৈতিকতা। জনগণের খেদমত শুধু দায়িত্ব নয়, এটি মানবিক ও ধর্মীয় কর্তব্য। তিনি যুবসমাজকে মাদকাসক্তির ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অভিভাবকদের সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং স্কুল-কলেজে সচেতনতামূলক সভা ও খেলাধুলার আয়োজনের আহ্বান জানান। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি দান-সদকা ও গরিব-দুঃখীদের সহযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তারবিয়্যাত সেক্রেটারি জিয়াউল হক, মানবসম্পদ উন্নয়নের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, মজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, তালিমুল কুরআনের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, মাওলানা আবু বকর, ইউনিয়ন আমির আব্দুল ওয়াহিদসহ অসংখ্য নেতা-কর্মী।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ