আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার এক্সচেঞ্জপাড়া এলাকার ইসরাফিল হোসেনের বাসা থেকে রোববার রাত সাড়ে ১০টার দিকে চোরচক্র সীমানাপ্রাচীরের ভেতর থাকা টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত গাজী কোম্পানির এক হর্স পাওয়ারের মোটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এক্সচেঞ্জপাড়ার রিন্টু হোসেনের ভাড়াটিয়া খাসকররা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. ইসরাফিল হোসেন (৩৩) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাত ২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক্সচেঞ্জপাড়ায় মো. বসির আহম্মেদের বাড়ির সামনে ইটের রাস্তা থেকে চোরাই মোটরসহ অভিযুক্তকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা অফিস