বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর হাসাদাহে দুই দলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহতের ঘটনা

স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, চুয়াডাঙ্গায় বিক্ষোভ
  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২৬ ইং
জীবননগর হাসাদাহে দুই দলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহতের ঘটনা

জীবননগরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াতকর্মী হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলা জামায়াতের আয়োজনে শহরের শহিদ হাসান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ হাসান চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
এদিকে, এ ঘটনার মূল অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে দামুড়হুদার জয়রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জীবননগরের হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদ্য অব্যহতিপ্রাপ্ত আহ্বায়ক।


বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, জামায়াত কর্মী ও জুয়েলারি ব্যবসায়ী হাফিজুর রহমানকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড দুঃখজনক ও নিন্দনীয়। সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে তাদেরকে প্রতিহত করা হবে। একটি রাজনৈতিক দল প্রতিহিংসায় মেতেছে। তা জেলার জন্য সুখকর কিছু হবে না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।


এসময় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান, পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির বেলাল হুসাইন, জেলা ইউনিটের সদস্য আব্দুর রউফ, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ প্রমুখ।


এর আগে, গত শনিবার রাতে জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিএনপি-জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হন বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরের ভাই ও জামায়াত কর্মী হাফিজুর রহমান। আহত হন উভয়পক্ষের আরও ৫ জন। এ ঘটনায় গত রোববার জীবননগর থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ