পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুতের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়াসহ চুয়াডাঙ্গা জেলা বিএনপির মরহুম প্রবীণ নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. জসিম উদ্দিন। দোয়া শেষে মাদ্রাসার ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আয়োজক মো. ফয়সাল হোসেন বিদ্যুৎ তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির যে সকল মরহুম নেতাদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত ও দোয়া কামনা করা হচ্ছে, তারা হলেন- প্রয়াত হাজি মোজাম্মেল হক, প্রয়াত শহিদুল ইসলাম বিশ্বাস, প্রয়াত মজিবুল হক মালিক মজু, প্রয়াত মির্জা ফরিদুল ইসলাম শিপলু ও প্রয়াত ইউসুফ মালিক। তারা প্রত্যেকেই ছিলেন দক্ষ রাজনীতিবিদ। ছিলেন জনসাধারণের আস্থাভাজন ও অধিক জনপ্রিয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি মো. আবুল হোসেন আবুল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফ মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, ছাত্রদল নেতা মো. ফাহিম ফয়সাল, মো, বায়জিদ হোসেন, মো. সাজিদুল ইসলাম, বাহার উদ্দিন বাহার, আব্দুল আল মাসুমসহ অন্যান্য নেতা-কর্মী।
নিজস্ব প্রতিবেদক