মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আলমডাঙ্গায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

৪৪০ পিস ট্যাপেন্টাডলসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২৬ ইং
৪৪০ পিস ট্যাপেন্টাডলসহ দুজন আটক

আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৪৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় এক পুরুষ ও এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই মো. বাবলু খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলমডাঙ্গা পৌরসভার স্টেশনপাড়া এলাকায় মোহন নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দিলীপ কুমার গাংগলী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


অন্যদিকে, গতকাল রোববার রাত ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমতাজ বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম এ অভিযান চালায়। আটক মমতাজ বেগম গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।


কর্তৃপক্ষ জানায়, ট্যাপেন্টাডল একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ হলেও অপব্যবহারের কারণে এটি মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এলাকায় এর অবৈধ বেচাকেনা বেড়ে যাওয়ায় নজরদারি জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহলও মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো