মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশু তাবাসসুমের ধর্ষক ও খুনি তাহেরের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

‘রমজানের মধ্যেই বিচার সম্পন্ন ও রায় কার্যকরের দাবি’
  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২৬ ইং
শিশু তাবাসসুমের ধর্ষক ও খুনি তাহেরের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

চার বছরের শিশু তাবাসসুমকে ধর্ষণ ও হত্যায় জড়িত আবু তাহেরের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিবেক জাগ্রত সভা ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


বক্তারা বলেন, আবু তাহেরের ফাঁসি এই রমজানের মধ্যেই কার্যকর করতে হবে। কোনো ধর্ষক যেন আইনের ফাঁক গলে রক্ষা না পায়। ধর্ষণের বিচারে কালক্ষেপণ জাতি মেনে নেবে না। আমরা আইনের সুশাসন চাই। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা রোধে আইনের যথাযথ প্রয়োগই একমাত্র পথ। বক্তারা আরও বলেন, জনগণ ধর্ষক আবু তাহেরের ফাঁসি দেখতে চায়। অন্য কোনো প্রতিশ্রুতি নয়, কার্যকর বিচারই আমাদের দাবি। আইনের সুশাসন নিশ্চিত হলেই মানুষ শান্তিতে থাকবে। বক্তারা অবিলম্বে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানবতা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও চুয়াডাঙ্গা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এম.এম. শাহজাহান মুকুল। এছাড়া অ্যাডভোকেট বদর উদ্দীন, অ্যাডভোকেট আফজালুল হক, নারী নেত্রী নাসরিন পারভীন, অ্যাডভোকেট তুহিন আহমেদ, অ্যাডভোকেট জিল্লুর রহমান জালালসহ আরও অনেকে বক্তব্য দেন।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো