সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দামুড়হুদায় অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাত

সিপি ফুডকে ৭০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২৬ ইং
সিপি ফুডকে ৭০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা উপজেলার মোস্তফাপুর ও বাসস্ট্যান্ড এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে একটি খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে দেখা যায়, মো. মফিজুর রহমানের মালিকানাধীন মেসার্স সিপি ফুড প্রোডাক্ট অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাত করছিল। এছাড়া শিশুখাদ্যে ব্যবহৃত ফ্লেভারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল না। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে দ্রুত সমস্যাগুলো সমাধান করে সঠিক নিয়মে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।


পবিত্র মাহে রমজান উপলক্ষে এদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, হোটেল, ফার্মেসি ও মুদি দোকানেও তদারকি করা হয়। ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী