সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কন্যার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২৬ ইং
কন্যার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন

চুয়াডাঙ্গা সদরের নূরনগর কলোনীর বাসিন্দা অসহায় মা আসমানী তার কন্যার জরুরি চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন।
জানা গেছে, আসমানীর মেয়ের চোখে গুরুতর সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চোখের রেটিনা ও লেন্সে জটিলতা রয়েছে। দ্রুত রেটিনা ও লেন্স প্রতিস্থাপন (অপারেশন) না করলে তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারানোর আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আসমানী জানান, তার স্বামী অন্ধ ব্যক্তি। সংসারে কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় চরম আর্থিক সংকটে দিন কাটছে তাদের। মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা তার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। একজন অসহায় মা হিসেবে সন্তানের চোখের আলো বাঁচাতে সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।


বিনীত নিবেদক
আসমানী
সাংু নূরনগর কলোনী,
চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা
বিকাশ: ০১৯৭৯১০০১২১



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী