চুয়াডাঙ্গায় দিনভর গুড়িগুড়ি বৃষ্টি : জনজীবন স্থবির
- আপলোড তারিখঃ
১৬-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় হঠাৎ করেই দিনভর আকাশ মেঘলা ও গুড়িগুড়ি বৃষ্টি শুরু হওয়ায় জেলার জনজীবন থমকে গেছে। সেই সাথে শহরের কেদারগঞ্জ এলাকায় পৌর ড্রেন নির্মানের মাটি সড়কের উপর পড়ে থাকায় তা বৃষ্টির পানিতে সড়কগুলি কর্দমাক্ত হয়ে যায় ফলে সড়কে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি এবং চরম ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারণ। আবওহাওয়া অধিদপ্তর সুত্র বলেছে, মৌসুমী এই মেঘলা আবহাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি আগামী শুক্রবার পর্যন্ত থাকতে পারে এবং শনিবার সকাল থেকে শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সকাল ৬ টা ১৫ মিনিট থেকে রাত ৯ টা পর্যন্ত চুয়াডাঙ্গায় সবোর্চ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭.৬ মিলিমিটার। হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনে জেলার মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে।
কমেন্ট বক্স