সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নেহালপুরে যুব জামায়াতের ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২৬ ইং
নেহালপুরে যুব জামায়াতের ইফতার মাহফিল

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নেহালপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।


বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, দর্শনা যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা মাজলিসুল মুফাচ্ছির পরিষদের সহসভাপতি মাওলানা আবুজার গিফারী ও নেহালপুর ইউনিয়ন জামায়াতের আমীর লিটন মল্লিক। ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তরা ইসলামি জীবনবিধান মেনে ব্যক্তি জীবনে ও রাষ্ট্র পরিচালনায় রমজানের ফজিলত নিয়ে বক্তব্য দেন।
নেহালপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি সোহেল রানার সভাপত্বিতে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা হাজী নুরুল আমিন, ডা. এরফান আলী, আব্দুস সামাদ প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী