সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ২০ পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২৬ ইং
আলমডাঙ্গায় ২০ পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার হয়েছেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নির্দেশনায় মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই মো. বাবলু খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা থানাধীন জেহালা ইউনিয়নের অঘর্নাথপাড়া গ্রামের মানিক খাঁনের পুকুরের দক্ষিণ থেকে সাজ্জাদ শেখের ছেলে আব্বাস শেখকে ২০ পিচ  টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচাজর্ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী