জীবননগর উপজেলায় সার ও কীটনাশকের দোকানে বিশেষ অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বিভিন্ন সার ও কীটনাশক দোকান পরিদর্শন করা হয়। এসময় সরকারি নিয়ম ও দিকনির্দেশনার বিরুদ্ধে অনিয়ম ধরা পড়লে মুচলেখা নেওয়া হয়েছে। অভিযানের মাধ্যমে দোকানদারদের সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের অনিয়ম না হয়।উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, কৃষি পণ্যের বাজার নিয়মিত পর্যবেক্ষণ আমাদের দায়িত্ব। আমরা নিশ্চিত করব যে, চাষি ও সাধারণ ক্রেতারা মানসম্মত সার ও কীটনাশক সহজলভ্য মূল্যতে পায়। যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলো কৃষি অফিসার আলমগীল হোসেন, উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার পাভেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
জীবননগর অফিস