শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও

অপরাধীদের পক্ষে সুপারিশ না করার অনুরোধ
  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও

আটকের পর অপরাধীদের পক্ষে সুপারিশ না করার অনুরোধ জানিয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সভায় ইউএনও বলেন, ‘মাদকসহ অন্যান্য অবৈধ যেসকল জিনিস পাচার হয়, সেগুলো আরও কীভাবে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটা জোরদার করার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। যেসব মাদকদ্রব্য জব্দ করা হয়, সেগুলো যেন যথাযথ প্রক্রিয়ায় যেন করা হয় বা নিষ্পত্তি করা হয়, সে বিষয়টা আপনারা দেখবেন।’


ইউএনও বলেন, ‘এখানে আসার পর একটি বিষয় আমরা পেয়েছি, মাটি কাটার অভিযোগ। এসময় রাতের বেলায় আমি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছি। তো যখনই আমরা অভিযানে গিয়েছি, মাটি পরিবহণে যেসব গাড়ি ব্যবহার করা হয়, আমরা ধরে নিয়ে এসেছি। তবে ধরে আনার পর বিভিন্ন পর্যায় থেকে আমাদের কাছে সুপারিশ আসে। অমুক ব্যক্তি, তমুক ব্যক্তি ছেড়ে দেন, ইত্যাদি ইত্যাদি, এবার করেছে, আর করবে না।’


আশরাফুল আলম রাসেল বলেন, ‘আমি বিনীতভাবে এই ফোরামে আপনাদের কাছে অনুরোধ করব, এগুলো অন্যায়। মাটি কাটা বলেন, মাদক, সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য যেসব কার্যকলাপ হয়, এগুলো অপরাধ। আপনি যখনই সুপারিশ করবেন, অপরাধের পক্ষে সুপারিশ করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি এ ধরনের অপরাধ যখন সংগঠিত হবে, আপনারা দয়া করে চাঁদাবাজি বলেন, মাটিকাটা বলেন, মাদক বলেন, এগুলোর সাথে যারা জড়িত আছে, তারা অপরাধী। সমাজের শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী। আপনারা তাদের পক্ষে কখনই পক্ষ অবলম্বব করবেন না। আমি অনুরোধ করব অপরাধের পক্ষে যেন সুপারিশ না আসে।’


সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারবাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর রহমান, জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেহা সুলতানা, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও