সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডুসাক’র শিক্ষা বৃত্তি : দরখাস্ত আহবান

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০১৭ ইং
ডুসাক’র শিক্ষা বৃত্তি : দরখাস্ত আহবান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) শিক্ষাবৃত্তি প্রদান করবে। প্রতি বছরের ন্যায় এবারও ডুসাক  শিক্ষাবৃত্তি- ২০১৭ প্রদানের সিন্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৩ নভেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত  দরিদ্র, মেধাবি ও অসচ্ছ্বল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে  দরখাস্ত আহবান করেছে। বিস্তারিত জানতে  ডুসাক.চুয়ডাঙ্গা ফেসবুক পেজে লগিং করতে হবে। গত বছর ৬ ডিসেম্বর  এক অনুষ্ঠানের মাধ্যমে  ৫০ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছিল। এবারও অনুরুপ সংখ্যাক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে বলে ডুসাক সুত্রে জানা গেছে। গতবছর যেসব দানশীল ব্যাক্তি বৃত্তি প্রদানের জন্য আর্থিক সহায়তা করেছিল তারা হলেন জাতীয় সংসদের হুইপ সোলায়ামান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, ডুসাকের প্রধান পৃষ্টপোষক এনটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ পিপুল, বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু, লে.কর্ণেল সৈয়দ অবঃ কামরুজ্জামান, চুয়াডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা পৌর সভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু,  জেলা ক্রীড়া সাধারন সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার জাফর হোসেন, এডিসি ডিবি শাহজাহান সাজু, ডা. মাহবুব হোসেন মেহেদী, ডা. রাকিবুল হাসান লিটু, আতিকুল হক মিথুন, মালিক হাফিজুল আলম বাবু, ডুসাকের উপদেষ্টা রওনক জাহান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড