শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
পরিকল্পিত চুয়াডাঙ্গা পৌরসভা গঠনের অঙ্গীকার ইসলামী আন্দোলনের

তুষার ইমরান সরকারকে মেয়র প্রার্থী ঘোষণা

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
তুষার ইমরান সরকারকে মেয়র প্রার্থী ঘোষণা

‘আমার শহর, আমার ভাবনা-পরিকল্পিত চুয়াডাঙ্গা পৌরসভা: আধুনিকায়ন, নিরাপত্তা ও জনসেবা’ শীর্ষক মতবিনিময় সভায় আসন্ন পৌরসভা নির্বাচনে তুষার ইমরান সরকারকে দলীয়ভাবে মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর চুয়াডাঙ্গা শহরের হোটেল পেয়ারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা পৌর শাখা।


সভায় সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি মোহাম্মদ আবুল কাশেম। পৌর সেক্রেটারি নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. হাসানুজ্জামান সজীব। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহসভাপতি এনামুল কবির জিপসী, চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি আলিমুজ্জামান, সেক্রেটারি আশিকুল আলম সজীব, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সদর মুফতী আবদুস সালাম, সেক্রেটারি আলহাজ সায়েদার রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মু. নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মীর শফিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক ফাহিম আস সাইফ। আলোচনা শেষে প্রধান অতিথি আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি এবং বিগত দুটি পৌর নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী তুষার ইমরান সরকারকে দলীয়ভাবে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সভায় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ন, উন্নত জনসেবা, নাগরিক নিরাপত্তা ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করাই হবে তাদের প্রধান লক্ষ্য। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দোয়া কামনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও