শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রংধনু থেকে বৃত্তি পেয়েছে ৬০ শিক্ষার্থী

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
রংধনু থেকে বৃত্তি পেয়েছে ৬০ শিক্ষার্থী

যশোর শিক্ষা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষায় চুয়াডাঙ্গা সদর থেকে এ বছর ৪১ শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৮৮ শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ‘রংধনু’ থেকে ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৬০ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। তাদের মধ্যে ২৫ জন ট্যালেন্টপুলে এবং ৩৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন মো. আব্দুস সালাম (সালাম স্যার নামে পরিচিত)। সংশ্লিষ্টরা জানান, ধারাবাহিক পরিচর্যা ও সুশৃঙ্খল একাডেমিক তদারকির ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।


ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তারা হলো, মোছা. ফারিহা হক প্রত্যাশা, উম্মে লামিয়া লাইবা, জেরিন তাসনিম, আরিশা আমরিন, নাজিয়া আফরিন, সাবিকুন নাহার অর্পা, তাহযিব তায়্যিবা লামি ও তানজুমা তাসনিম রিয়া, মোছা. উম্মে হাবিবা, আল-আরিয়ান সুপ্রিয় সুপ্রিয়, মোঃ মোহাইমিনুর রহমান রোহান, মোঃ সাদিকুর রাহমান মাহিত, মোঃ আয়াশ আহমেদ আয়াশ, মোঃ ইউসুফ আসরাফি আলভি, আয়েমান আওসাফ তোহা, এ. এস. এম. আল-সাইফ, মোঃ তাহমিন হোসাইন ও নাহিয়ান ইসরাক, আরিফিন মোহা: রুম্মান, সাদাত শাহারিয়ার অর্পন, অনুভব দাস মুগ্ধ, আতিক জাওয়াদ, আব্দুল আহাদ, মোস্তাফিজুর রহমান।


যারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তারা হলো, আজরিন মালিক, ফারিহা নওশীন রিহা, জিবালা নাসাত নাবা, লোবা সিদ্দিকা , মৈত্রী মন্দিরা, জান্নাতুল হাবিবা শিলা, রাইবিন বিশ্বাস, তাসনিম হক জারিন, মাহিরা হাসান, মোছাঃ জাকিয়া তাসনিম অহনা, রিফাহ্ নানজীবা রুপন্তী ও উম্মে আনিকা, আয়েশা সিদ্দিকা, মোছাঃ ফারজানা পারভীন তোয়া, মোছা: ফাতেমা তুজ জোহরা মিম, মোছা: হালিমা সাদিয়া ও ফাতেমা জামান তাঁতিয়ানা, আহনাফ নূর নাফিম, আজওয়াদুজ্জামান ধ্রুব, ফারহান লাবিব শুভ, রাফিদ ইসলাম রাজ, সাফায়াত নূর ওয়ালিদ, মোঃ তারণ্য ইমতিয়াজ রনক, আল আরাফাত ধ্রুব, কায়েম রহমান নিলয়, লাবিব জোয়াদ্দার, মোঃ দিগন্ত বিন আমিরুল, মোঃ তানজিল খান, এস. এম তাসাউফ তামিম ও এস. এম সিয়াম, নাজমুস সাদাত, তানভীর আহাম্মেদ, মোঃ আবরার ফাইয়াজ লামিন, মোঃ রিয়ন মাশফি রাফি ও মোঃ গাউসুল আজম রিহাম।


প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে, যারা অষ্টম শ্রেণির শুরুতে বা মাঝামাঝি সময়ে স্বল্পকাল পড়াশোনা করেছে, তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। দীর্ঘ সময় ধরে অধ্যয়ন করে শেষ পর্যন্ত যুক্ত ছিল—এমন শিক্ষার্থীদের নামই প্রকাশ করা হয়েছে। রংধনুর এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। 



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও