শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গিরিশনগরে কিশোর রবিনের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
গিরিশনগরে কিশোর রবিনের আত্মহত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নের গিরিশনগরে রবিন নামের (১৯) নামের এক তরুণ আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
পরিবারের সদস্যরা জানান, রবিন সবসময় হাসিখুশি ও মিশুক স্বভাবের ছিল। কোনো শত্রুতা বা বড় পারিবারিক সমস্যা ছিল না। তবে কিছুদিন ধরে সে মানসিকভাবে কিছুটা অস্থির ছিল। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় রবিন ঝুলন্ত অবস্থায় আছেন। দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, গতকাল রাতে পারিবারিক কবরস্থানে রবিনের দাফন সম্পন্ন হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও