চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ ও ফরিদপুর গ্রামে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। গতকাল বুধবার দুপুরের পর তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আমান উদ্দিন, উপজেল জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, ইউনিয়ন সহসভাপতি মাওলানা শহিদুল হক, সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, অফিস সম্পাদক জহিরুল ইসলাম মজনুসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও নেতা-কর্মীরা। তারা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
সংসদ সদস্য রাসেল তাঁর বক্তব্যে বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে আলমডাঙ্গাকে একটি সুন্দর ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘চুয়াডাঙ্গার সকল ভোটার ও মানুষের সেবক হিসেবে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব।’ তিনি আরও বলেন, কেউ যদি অন্যের ওপর জুলুম-নির্যাতন করে, তবে সে জনগণের কাছে ঘৃণিত হয়। তাই সবাইকে ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি। কোনোভাবেই যেন অন্যায় বা অনৈতিক কাজে জড়ানো না হয়—এ ব্যাপারে সতর্ক থাকার কথাও বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি রাসেল বলেন, মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। এসময় স্থানীয় জনগণ এলাকার উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং সামাজিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। জবাবে এমপি রাসেল এসব বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আলমডাঙ্গা অফিস