আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচি সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন। প্রশাসনের একার পক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এমপি মাসুদ পারভেজ রাসেল।
সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, মিনাজ উদ্দিন বিশ্বাস, আসাদুল হক মিকা, সোয়ানুর রহমান, আশিকুর রহমান ওল্টু, বিপুল জোয়ার্দ্দার, এমদাদুল হক, মাহবুবুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, পল্লী উন্নয়ন ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন, ওসিসি কর্মাকর্তা হিরোজ কবির, একাডেমিক সুপার ভাইজার ইমরুল হক, উপজেলা খাদ্য কর্মকর্তা জিনাত আরা, উপজেলা মৎস কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ,
জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হোসাইন টিপু, আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমির মাহের আলী, সেক্রেটারী মসলেম উদ্দিন, উপজেলা জামায়াতের রোকন শরিফুল ইসলাম পিণ্টু প্রমুখ।
সভায় আলোচনায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এর আগে এমপি রাসেলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। উপজেলার ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ।
আলমডাঙ্গা অফিস