আন্তর্জাতিক ইসলামী সংস্থা World Assembly of Muslim Youth (WAMY)--এর বাংলাদেশ শাখার উদ্যোগে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ছোট হারদাপাড়া নতুন জামে মসজিদে ৩ দিনব্যাপী ইফতার কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সৌদি আরবভিত্তিক দাতা সংস্থা ওয়ামির অর্থায়নে সম্প্রতি নির্মিত শেখ আলি ইবরাহিম আদ্ দায়িদা ও মুনিরা যায়েদ আদ্ দায়িদা (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন ওয়ামি সুপারভাইজার হাসানুর রহমান হাসান। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইটি সম্পাদক হারুন অর রশিদ। ইফতারের পূর্বে দোয়া ও আলোচনা পরিচালনা করেন জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা জহুরুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনসারবাড়ীয়া স্টেশনপাড়া বায়তুল আমান জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা মামুন হোসেন। অনুষ্ঠান শেষে প্রায় দুই থেকে তিন শতাধিক রোজাদারের মাঝে উন্নতমানের তবারকসহ বিশেষ ইফতার বিতরণ করা হয়।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া