শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে  জরিমানা

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দর্শনায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দর্শনা রেলবাজারে বিভিন্ন দোকান ও অবৈধ যানবাহন তল্লাশী করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশফাকুর রহমান ও আবদুল্লাহ আল নাঈম।


ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে দোকানে নির্ধারিত মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং কিছু পণ্য বেশি দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মাস্টার ফাস্ট ফুড কর্নারে অনিয়মের প্রমাণ পাওয়ায় ২ হাজার টাকা, মনির মুরগির দোকানে ১ হাজার টাকা ও মো. জয়নালের মুদি দোকানে ১ হাজার টাকাসহ তিনটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযান চলাকালে বাজারের আরও অন্তত ১০টি দোকান পরিদর্শন করা হয়। এ সময় ক্রেতা ও বিক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও ক্রয়ের বিষয়ে সতর্ক করা হয় এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ সহ দোকান মালিক সমিতি নেতৃবৃন্দকে সতর্কতা বার্তা দেওয়া হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশফাকুর রহমান বলেন, রমজানজুড়ে জেলার বিভিন্ন বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে প্রশাসনের নজরদারি জোরদার থাকবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও