শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুর্ঘটনায় আহত সুজনের পাশে বিএনপি নেতা শরীফ

পৌঁছে দিলেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা
  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় দুর্ঘটনায় আহত সুজনের পাশে বিএনপি নেতা শরীফ

আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন সুজনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। মানবিক সহমর্মিতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করে তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি নিজ উদ্যোগে ভোগাইল বগাদী গ্রামের স্থানীয় নেতা-কর্মীদের মাধ্যমে সুজনের বাড়িতে এক বস্তা চাল, ৫ লিটার তেল ও নিত্যপ্রয়োজনীয় বাজার সদাই পৌঁছে দেন।


পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ওষুধের খরচ বহন করতে গিয়ে তারা চরম আর্থিক সংকটে পড়েছে। এমন অবস্থায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের এই মানবিক সহায়তা তাদের জন্য স্বস্তি বয়ে এনেছে।


সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহম্মেদ খান, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার জাহান ঝণ্টুসহ বিএনপি নেতা আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, শরিফুল রহমান শরিফ, কামাল হোসেন, আব্দুর রাজ্জাক, মিলন হোসেন, শাহিন আহম্মেদ, রাজিবুল ইসলাম প্রমুখ।


স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন মানবিক নেতা হিসেবে শরীফুজ্জামান শরীফ অসুস্থ সুজনের পরিবারের পাশে দাঁড়িয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই উদ্যোগে পরিবারটি নতুন করে সাহস ও প্রেরণা পেয়েছে। গ্রামবাসী সুজনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও