মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীনকে দাফন

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
জীবননগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীনকে দাফন

জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে জীবননগর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার প্রদান করে জীবননগর থানার একটি চৌকস পুলিশ দল। এসময় উপস্থিত ছিলেন জীবননগর সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, জীবননগর মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ, সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মৃত আয়ুব আলীর বড় ছেলে শাহাবুদ্দীন গত বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



কমেন্ট বক্স
notebook

চাচাতো ভাইয়ের দায়ের কো পে পা বিচ্ছিন্ন কৃষকের