রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা কয়রাডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা নাণ্টুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ
  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
আলমডাঙ্গা কয়রাডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা নাণ্টুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নাণ্টুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে তার নিজের নামে প্রতিষ্ঠিত নাণ্টু স্টেডিয়াম মাঠে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদীর উপস্থিতিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়। বিউগলের করুণ সুর ও জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানান।


জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। জানাজার নামাজ পরিচালনা করেন হাফেজ জুনায়েদ আল হাবিব বিশ্বাস এবং দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবেছ উদ্দিন, সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম মালিক, সাবেক আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সবেদ আলী, চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, মরহুমের ভাতিজা ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, দেলোয়ার হোসেন দিপু এবং তার একমাত্র ছেলে সাগর হোসেন। গার্ড অব অনার শেষে তাকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত