সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রেরণার অগ্রযাত্রা নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে; আমি তোমাদের সাথে থাকবো

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০১৭ ইং
প্রেরণার অগ্রযাত্রা নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে; আমি তোমাদের সাথে থাকবো
চুয়াডাঙ্গার শিক্ষকদের মতবিনিময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. রফিকউল্লাহ খান নিজস্ব প্রতিবেদক: বাংলা ভাষায় আমরা কথা বলি, সেদিক দিয়ে বাংলা ভাষার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। একই সাথে বাংলা ভাষা মানুষকে আত্মশুদ্ধি লাভ করতে শেখায়। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষকদের মতবিনিময়কালে এ কথা বলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডা. রফিকউল্লাহ খান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ সময় তিনি বলেন, ‘এ পৃথিবীর সবাই তোমার শিক্ষক। প্রেরণার অগ্রযাত্রা নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে; আমি তোমাদের সাথে থাকবো।’ জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের আমন্ত্রণে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে আসেন তিনি। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডা. রফিকউল্লাহ খানের শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয় কলেজ হলরুমে। মতবিনিময় সভা শেষে কলেজের বাংলা বিভাগ পরিদর্শন করেন তিনি। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, সরকারি কলেজের সাবেক অধ্যপক আব্দুল মুহিত, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড