সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এই উৎসব স্বরণ করিয়ে দেয় বাঙালির হাজার বছরের ইতিহাস

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০১৭ ইং
এই উৎসব স্বরণ করিয়ে দেয় বাঙালির হাজার বছরের ইতিহাস
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে উৎসবমূখর পরিবেশে নবান্ন উৎসব পালন : ডিসি পরিমল সিংহ বললেন নিজস্ব প্রতিবেদক: নবান্নের ধান কাটা ও নতুন চালে তৈরি পিঠা খাওয়ার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় নবান্ন উৎসব পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় জেলা সদরের গাঁড়াবাড়িয়া গ্রামে এ উৎসব আয়োজন করা হয়। কৃষক বেশে সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী ফসলের মাঠে নিজ হাতে আমন ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন করেন। পরে স্থানীয় কৃষকদের বাড়িতে পিঠা মেলার আয়োজন করা হয়। এ উৎসবে ধান কাটা-ঝাড়া, ঢেকিতে কুটে নতুন চালের আটা দিয়ে ১৩-১৪ রকমের পিঠা বানানো হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষিবিদ তালহা জুবাইর মাসরুরের নিমন্ত্রণে এ আয়োজনে অংশ নেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল্লাহ আল সামী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা. আব্দুল হান্নানসহ গাঁড়াবাড়িয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘের সদস্যবৃন্দ। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে হেমন্তের শুরুর দিন নবান্ন উৎসব উপলক্ষে এবার পৌর কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় নবান্নের পিঠা উৎসব মেলা। মেহেরপুর জেলা প্রশাসন ও পৌরসভার যৌথভাবে গতকাল বুধবার সন্ধ্যা রাতে নবান্ন উৎসব ও পিঠা উৎসবের আয়োজন করে। একই সাথে নবান্ন উৎসব উপলক্ষে গ্রাম বাংলার গানে গানে সাজানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে পিঠা উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নবান্ন উৎসবের সাথে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতি। প্রাচীনকাল থেকেই বাঙালিয়ানার পরিচয় পাওয়া যায় এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে। নবান্ন উৎসব উপলক্ষে আয়োজন করা হয় পিঠা উৎসব। ১২টি বিভিন্ন প্রতিষ্ঠান হরেক রকম পিঠা তৈরী করে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় সরকারী কলেজ প্রথম, জাতীয় মহিলা সংস্থা দ্বিতীয় ও সরকারী মহিলা কলেজ এবং পল্লী পিঠা ঘর যৌথভাবে তৃতীয় হন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক পতœী স্মৃতি রানী সিনহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পতœী নাদিরা আহামেদ, মেহেরপুর পৌর মেয়র পতœী আরিফা আখতার রুশি, উপজেলা নির্বাহী কর্মকর্তা পতœী আফসানা রোজ পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেখ ফরিদ আহামেদ, সহকারী কমিশনার মোহাম্মদ মামুন, পৌর সচিব তফিকুল ইসলাম, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন সেখানে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড