সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলে শীর্ষে জীবননগর পাইলট হাইস্কুল

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২৬ ইং
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলে শীর্ষে জীবননগর পাইলট হাইস্কুল

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশ হয়েছে। এতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। এ বছর জীবননগর উপজেলা থেকে মোট ৩৮৫ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৬ জন ট্যালেন্টপুলে এবং ৩৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১০ জন এবং সাধারণ গ্রেডে ১৩ জনসহ মোট ২৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


অন্যদিকে, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১১ জনসহ মোট ১৭ জন বৃত্তি লাভ করেছে। শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ৩ জন, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১ জন এবং কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।


বেশি সংখ্যক শিক্ষার্থী বৃত্তি অর্জনের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান, অভিভাবকদের সহযোগিতা এবং ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এ সাফল্যে বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী