সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় স্যানিটেশন বিষয়ক উঠান বৈঠক

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২৬ ইং
দর্শনায় স্যানিটেশন বিষয়ক উঠান বৈঠক

দর্শনায় মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে স্যানিটেশন উন্নয়ন কর্মসূচির আওতায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনা পৌরসভার কালিদাসপুর গ্রামের আদিবাসী পাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্যানিটেশন উন্নয়ন কর্মসূচির উপকারভোগী আদিবাসী নারীরা অংশগ্রহণ করেন। উঠান বৈঠকে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার ম্যানেজার মোহাম্মদ মকবুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জিল্লুর রহমান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী