বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বদরগঞ্জে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে এমপি মাসুদ পারভেজ রাসেল

চুয়াডাঙ্গাকে আধুনিক ও উন্নত জনপদ গড়ে তোলার অঙ্গীকার
  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গার বদরগঞ্জে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে এমপি মাসুদ পারভেজ রাসেল

চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বর্ণাঢ্য সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান ফুয়াদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘চুয়াডাঙ্গা-১ আসনকে একটি আদর্শ, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলাই আমার অঙ্গীকার। এই আসনকে আমরা উন্নয়নের রাজধানীতে রূপান্তর করব, ইনশাআল্লাহ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব ও ইভটিজিংয়ের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধ যেই করুক, তাকে আইনের আওতায় আনা হবে।’


তিনি আরও বলেন, ‘জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমার মূল শক্তি। কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি ইতোমধ্যে কুতুবপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ৯টি ওয়ার্ডে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কুশল বিনিময় করছি। তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শুনছি এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছি।’


অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা টিমের সদস্য আব্দুর রউফ, বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা সদর থানার আমির মাওলানা বিল্লাল হুসাইন, চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজী মোতালেব হোসেন, সদর থানা সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা সদর থানা নায়েবে আমির আব্দুল জব্বার, আব্দুল কাদের মল্লিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আশিকুর রহমান ইমরান, শংকরচন্দ্র ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আশাদুল হক, কুতুবপুর ইউনিয়ন সেক্রেটারি মহরম মুন্সী, কুতুবপুর ইউনিয়ন সহকারী আনোয়ার হোসেন, রাসেল প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।



কমেন্ট বক্স
notebook

রমজানে সবজির দাম নিয়ন্ত্রণে আলমডাঙ্গায় ন্যায্যমূল্যের বাজার