মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২৬ ইং
জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

জীবননগর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেন প্রমুখ।


সভায় বক্তারা বলেন, অসাধু উপায়ে কোনো ব্যবসায়ী যেন সারের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সহজে সার পেতে পারেন এবং কোনো ভোগান্তির শিকার না হন সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়। চলতি মৌসুমে উপজেলায় সারের সরবরাহ ও বাজারদর স্থিতিশীল রাখার ওপর জোর দেওয়া হয়। এছাড়াও মতবিনিময় সভায় প্রকৃত কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা সঠিকভাবে বিতরণ এবং নিয়মিত বাজার তদারকি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য, বিসিআইসি ও বিএডিসির ডিলারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে সভার শুরুতে জীবননগরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেলকে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের জীবননগর উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন