মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২৬ ইং
আলমডাঙ্গায় বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলমডাঙ্গায় আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শহিদ মিনার চত্বরে নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে এবং পৌর প্রশাসনের সহযোগিতায় এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার।


নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক পিণ্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, মাওলানা মনিরুজ্জামান, কবি গোলাম রহমান চৌধুরী, কবি আব্দুল খালেক, কবি সিদ্দিকুর রহমান, ডা. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান মুকুল, এম এস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান, সরকারি কলেজের সিনিয়র প্রভাষক মাকসুদুর রহমান, সিনিয়র প্রভাষক শরিয়তুল্লাহসহ অনেকে।


অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন অষ্টম শ্রেণির ছাত্রী ও আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আ. ফ. ম. সিরাজ সামজির নাতনি শাফিয়া লাবণ্য, এনামুল হক, সাফিয়া, কবি গোলাম রহমান চৌধুরী, আব্দুল খালেক, সিদ্দিকুর রহমান ও হামিদুল আজম প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়



কমেন্ট বক্স
notebook

দর্শনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন