জীবননগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা
- আপলোড তারিখঃ
১৬-১১-২০১৭
ইং
জীবননগর অফিস: জীবননগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে উপজেলার আইন শৃংখলা কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খোন্দকার ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি এনামুল হক, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. হান্নান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবুসহ আর উপস্থিত ছিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জাত হোসেন মীর্জা, হাসাদহ ইউপি চেয়ারম্যান হাজী সিরাজুল ইসলাম মাষ্টার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, বিজিবির সদস্য, আনসার ভিডিপির কর্মকর্তা, বিভিন্ন এনজিওর প্রতিনিধিগন ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স